চেতনার আগ্রাসন গণতন্ত্রের শিকড়ে আঘাত
সম্পাদকীয়: পিপলস পলিটিক্যাল এজেন্সি (পিপিএ)- একটি অরাজনৈতিক নীতিগবেষণা ও স্বেচ্ছাসেবী উদ্যোগ
আজকের বিশ্ব রাজনীতিতে বা
বাংলাদেশের প্রেক্ষাপটে ‘চেতনার
আগ্রাসন’ কথাটি
শুধু
সাহিত্যিক রূপক
নয়,
এটি
একটি
বাস্তব
রাজনৈতিক হাতিয়ার। রাষ্ট্র ও
ক্ষমতার মালিকানা কুক্ষিগত রাখতে
শাসক
গোষ্ঠী
যখন
নাগরিকদের চিন্তা,
বিশ্বাস, মূল্যবোধ ও
ইতিহাসচেতনার উপর
একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে,
তখনই
চেতনার
আদর্শিক আগ্রাসনের সূচনা
হয়।
এর
বিপরীতে গণতন্ত্র কেবল
নির্বাচন নয়;
এটি
এক
বহুমাত্রিক বিশ্বাসব্যবস্থা, যেখানে
মত
প্রকাশের স্বাধীনতা, ইতিহাসের বহুত্ব,
ও
ভিন্নমতের সহনশীলতা অপরিহার্য উপাদান।
চেতনা নির্ভর রাজনীতির সবচেয়ে
ভয়ানক
দিক
হলো,
এটি
ইতিহাসকে পূর্ণাঙ্গ না
রেখে
খণ্ডিত
করে
তুলে
ধরে।
একটি
বিশেষ
দলের
অবদানকে অতিরঞ্জিত করে
এবং
অন্যদের অবদানকে অস্বীকার করে
জাতীয়
ইতিহাস
ও
পরিচয়ের স্বরূপকে বিকৃত
করে
ফেলে।
এর
ফলে
গণতন্ত্রে যে
ঐতিহাসিক পরিপক্বতা প্রয়োজন, তা
রুদ্ধ
হয়।
গণতন্ত্রের মূল শিকড় হলো
বহুবচন
ও
মতপ্রকাশের স্বাধীনতা। চেতনার
আগ্রাসন এই
শিকড়েই
কুঠারাঘাত করে।
শিক্ষাব্যবস্থা, গণমাধ্যম, সংস্কৃতি, এমনকি
ধর্মীয়
অনুশাসনের মধ্যেও
এক
ধরনের
‘ভাষ্য
নিয়ন্ত্রণ’ শুরু
হয়।
যা
ভিন্নমতের অস্তিত্বকে সংকুচিত করে
দেয়।
এক
সময়
দেখা
যায়,
মত
প্রকাশের স্বাধীনতা শুধু
আইনি
নয়,
সামাজিকভাবেও হয়ে
পড়ে
অসম্ভব। চেতনাবাজরা বলে ‘আমাদের
চেতনা’
ব্যতীত
অন্য
সব
চেতনা
যেন
বিশ্বাসঘাতকতা।এভাবে আদর্শিক আগ্রাসনের মধ্য
দিয়ে
গড়ে
ওঠে
এক
ধরনের
ছদ্ম-গণতন্ত্র। যেখানে নির্বাচন হয়,
কিন্তু
নির্বাচনের অর্থ
হারায়;
সংবাদমাধ্যম থাকে,
কিন্তু
সত্য
বলার
সাহস
হারায়;
জনগণ
থাকে,
কিন্তু
তাদের
মত
আর
গণনায়
পড়ে
না।এই প্রক্রিয়ার চূড়ান্ত ফল
হলো,
জনগণের
ওপর
আস্থা
হারিয়ে
ফেলে
রাষ্ট্র। আবার একক কোন দলীয় চেতনার
দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে জনগণও রাষ্ট্রের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলে। যখন
চেতনা দ্বারা ক্ষমতার ভিত্তি
হয়ে
ওঠে
‘চেতনার
মালিকানার দাবি’
করে , তখন না থাকে জনগণের
ইচ্ছা,
না
থাকে
নীতিনৈতিকতা।
এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক চেতনা কি জনগণের চেতনার বিকল্প হতে পারে? যদি কোনো দলের আদর্শকে রাষ্ট্রীয় বা জাতীয় চেতনার রূপ দেওয়া হয়, তবে সেটা কতটা গ্রহণযোগ্য? গণতন্ত্রে রাষ্ট্র কোনো নির্দিষ্ট আদর্শের মুখপাত্র নয় বরং নানা মত ও বিশ্বাসের সহাবস্থানের মঞ্চ। সেখানে রাষ্ট্র বা ক্ষমতাসীন দল যদি নিজস্ব রাজনৈতিক আদর্শকে "জাতীয় চেতনা" হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে তা অন্যদের চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা ও মতবাদের প্রতি চরম অবজ্ঞা।
আধুনিক রাজনৈতিক তত্ত্ব যেমন রুশোর ‘সামাজিক চুক্তি, জন লকের Natural
Rights ‘স্বাভাবিক অধিকার’’কিংবা এন্টোনিও গ্রামসির Cultural
Hegemony ‘সাংস্কৃতিক আধিপত্য’-এর আলোকে দেখা যায়, রাজনৈতিক চেতনার একচেটিয়া ব্যবহার কেবল মতপ্রকাশ নয়, বরং চিন্তা করার ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করতে চায়। রাষ্ট্রীয় মিডিয়া, পাঠ্যপুস্তক, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইতিহাসের ব্যাখ্যার মধ্য দিয়ে সেই চেতনা "স্বাভাবিক" হিসেবে প্রতিষ্ঠিত হয়। অথচ প্রকৃত গণতন্ত্রে জনগণ নিজের মত গঠন করবে, রাষ্ট্র তা প্রয়োগ করবে, এখানে উল্টো হলে সেটি স্বৈরতন্ত্রের সূক্ষ্ম রূপ।
বিশ্বের অনেক দেশেই এমন নজির রয়েছে। সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক আদর্শ প্রশ্নাতীত ছিল। চীনে কমিউনিস্ট আদর্শ ব্যতিক্রমহীনভাবে পালনীয়, যেখানে বিপরীত চিন্তা মানে রাষ্ট্রদ্রোহ। ইরানে ধর্মভিত্তিক চেতনা সাংবিধানিকভাবে আরোপিত, যেখানে ধর্মনিরপেক্ষ মতামত দমনযোগ্য অপরাধ। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নানা মতাদর্শের সহাবস্থানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে, যদিও সেখানেও আদর্শিক নিয়ন্ত্রণ একেবারে অনুপস্থিত নয়।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক চেতনার নামে ‘জাতীয় স্বার্থ’, ‘দেশপ্রেম’বা ‘মূলনীতি’র মোড়কে যেভাবে দলীয় মত চাপিয়ে দেওয়া হয়, তা উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ দ্বিধাগ্রস্ত হয়, বিকল্প মত প্রকাশে ভয় পায়, এবং এক সময় তারা রাষ্ট্রকেই প্রতিপক্ষ ভাবতে শুরু করে। রাজনৈতিক চেতনা তখন আর জনমতের প্রতিফলন থাকে না, বরং হয়ে ওঠে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার।
তাহলে আমরা কি করবো? বাংলাদেশর রাজনৈতিক দলগুলো কি করবে?
রাজনৈতিক দলগেুলোর কিছু দায়িত্ব আছে। সেগুলো বাস্তবায়ন করতে পারে। চেতনার আদর্শিক আগ্রাসন থেকে
মুক্ত
হতে
হলে
প্রয়োজন দলের ভেতরে বা মূলতন্ত্র্যে গণতান্ত্রিক বিকল্প
চর্চা,
যেখানে
ইতিহাসকে পূর্ণতা দিয়ে
দেখতে হবে, মতভেদ
থাকবে,
কিন্তু
মতভেদ
মানেই
রাষ্ট্রদ্রোহ নয়।
একটি
গণতান্ত্রিক সমাজে
রাষ্ট্রের চেয়ে
বড়
নাগরিক,
দল
বা
শাসকের
চেয়ে
বড়
হয়
যুক্তি,
আলোচনা
ও
ইতিহাসের সত্য। বাংলাদেশের এখন প্রয়োজন ইতিহাসকে মুক্ত
করা,
শিক্ষা
ও
সংস্কৃতিকে মুক্ত
করা,
নাগরিক
চেতনায়
বহুত্ব
ফিরিয়ে
আনা।
নয়তো
চেতনার
নামে
চলবে
এক
অদৃশ্য
স্বৈরতন্ত্র, যা
দেখতে
গণতান্ত্রিক হলেও
ভেতরে
ভেতরে
হবে
একনায়কতান্ত্রিক।
ঘুরে ফিরে আবার সময় হলে জনগণ তা
প্রতিহত করবে।
দীর্ঘ ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, চেতনার নামে
আদর্শিক আগ্রাসন আমাদের
গণতন্ত্রকে কুরে
কুরে
খাচ্ছে। মুক্তির পথ
হচ্ছে-
বহুমতের স্বীকৃতি, ইতিহাসের মুক্ততা ও
চেতনার
ওপর
একচেটিয়া দাবির
বিরুদ্ধে নাগরিক
সচেতন ও প্রতিরোধ । একইসাথে রাজনৈতিক দলগুলোকে একক চেতনার একচেটিয়া বিস্তাররোধ
করতে হবে। তবেই দীর্ঘস্থায়ী টিকে থাকার সম্ভবনা থাকে। গণতন্ত্রের সৌন্দর্য হলো
পরিবর্তন, বদল, চক্রাকারে ঘুরবে সেই পরিবর্তন, সবার মতকে গুরুত্ব দিবে। দেশের
প্রতিটি নাগরিক যে মতেরই হোক, সবাই নিজেকে স্বাধীন মনে করবে।
English Version:
The Aggression of Ideology and the Blow to the Roots of Democracy
In today’s global political context and more specifically in Bangladesh the phrase “aggression of ideology” is not just a literary metaphor; it is a real and strategic political tool. When ruling powers attempt to monopolize state authority by asserting control over citizens’ thoughts, beliefs, values, and historical consciousness, the ideological invasion begins. In contrast, democracy is not merely about holding elections; it is a multidimensional belief system where freedom of expression, pluralism in historical narratives, and tolerance of differing opinions are essential components.
In Bangladesh, the ideals of the Liberation War, the Language Movement, secularism, nationalism, and popular uprisings are repeatedly evoked for politically motivated polarization. As a result, “ideology” no longer serves as a vehicle for liberation, but rather as a cloak for power. Especially when ruling parties claim themselves to be the sole heirs of a particular ideological legacy, even rational dissent is painted as treason or blasphemy.
At different times, the politics of ideology in Bangladesh has alienated the people. It has shattered pluralism. When every political party imposes its own ideology on the people, it remains in power for a time—but eventually, the people rise against it, often culminating in mass uprisings that reject singular ideological control. Ruling parties always attempt to plant seeds of ideology in the minds of the people. And through that ideology, they climb to power. But when people begin to understand the exploitation and manipulation behind it, protest begins because “the people” inherently embody diverse ideologies. Respecting the people means respecting pluralism. Living together in harmony means honoring and celebrating diversity.
The most dangerous aspect of ideology-based politics is that it presents history in a fragmented and distorted way. It exaggerates the contributions of a particular party while erasing the roles of others, thereby distorting the national narrative and identity. As a result, the historical maturity required for a thriving democracy becomes stifled.
The root of democracy lies in plurality and freedom of expression. The aggression of ideology strikes directly at this root. It begins to control discourse in education systems, the media, culture, and even religious practices—thereby shrinking the space for dissenting opinions. Eventually, freedom of expression becomes not only legally difficult but socially impossible. The ideologues proclaim that any ideology other than “ours” is treachery. Thus emerges a form of pseudo-democracy where elections are held but lose meaning, media exists but lacks courage, and the people remain but their voices are no longer counted.
The ultimate result of this process is that the state loses trust in its people, and conversely, when the state is governed by a singular party ideology, the people lose trust and faith in the state. When the foundation of power becomes the “claim of ideological ownership,” neither the will of the people nor ethical principles survive.
This brings us to a critical question: Can political ideology be a substitute for the people’s collective consciousness? If a party’s ideals are promoted as state or national ideology, how acceptable is that? In a democracy, the state should not be a spokesperson for a specific ideology but a platform for coexistence of diverse opinions and beliefs. If the ruling party or the state seeks to impose its political ideology as the “national consciousness,” it represents a grave disregard for other ideologies, freedom of expression, and alternative viewpoints.
Modern political theories such as Rousseau’s Social Contract, John Locke’s Natural Rights, or Antonio Gramsci’s concept of Cultural Hegemony show that the monopolization of political ideology seeks not only to suppress expression but to control the very capacity for thought. Through state media, textbooks, cultural events, and selective interpretation of history, a specific ideology is normalized. In contrast, a true democracy allows people to form opinions freely, and the state reflects those opinions. If this order is reversed, it becomes a subtle form of authoritarianism.
Many countries provide precedent for this. In the Soviet Union, socialist ideology was beyond question. In China, communist ideology is non-negotiable dissent is treated as treason. In Iran, religious ideology is constitutionally enforced, and secular views are criminalized. On the other hand, democratic nations in Europe and the United States govern through the coexistence of multiple ideologies, although ideological control is not entirely absent there either.
In South Asia, including Bangladesh, it is worrying how the banner of “national interest,” “patriotism,” or “core principles” is used to mask the imposition of party ideology. This creates confusion among citizens, discourages alternative thinking, and eventually alienates them from the state itself. Political ideology no longer becomes a reflection of public will, but rather a tool to preserve power.
So, what should we do? What should political parties in Bangladesh do? They have responsibilities and they must fulfill them. To be freed from the ideological aggression of party-driven narratives, democratic alternatives must be practiced within political parties themselves. History must be seen in its fullness. There must be space for differences without branding them as treasonous. In a democratic society, citizens are more important than the state; reason, dialogue, and historical truth are greater than political parties or rulers.
What Bangladesh needs now is the liberation of history, education, and culture restoring pluralism to civic consciousness. Otherwise, under the guise of ideology, an invisible autocracy will persist appearing democratic on the outside, but autocratic within. Eventually, people will resist it again, as they always have.
History shows us time and again: ideological aggression in the name of national consciousness eats away at democracy. The path to freedom lies in the recognition of multiple perspectives, the liberation of history, and civic awareness and resistance against the monopolization of ideology. At the same time, political parties must be restrained from spreading a single ideology as universal. Only then can sustainable democracy thrive. The beauty of democracy lies in change, in rotation, in giving importance to all voices. Every citizen regardless of their belief should feel free.
-- peoplespoliticalagency@gmail.com
#peoples_political_rights
#politics #bangladesh

Comments
Post a Comment