উন্নয়ন তখনই সফল, যখন মানুষ বলে-“এটা আমরাই করেছি”
উন্নয়নের সংজ্ঞা ও চর্চা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। অনেকেই উন্নয়নকে পরিকাঠামো নির্মাণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণের সঙ্গে যুক্ত করেন। তবে প্রশ্ন হচ্ছে—এই উন্নয়ন কার? কার প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত? কার স্বপ্ন, চিন্তা ও শ্রম এতে প্রতিফলিত হয়? উন্নয়ন কি শুধু কোনো দাতা সংস্থা, রাষ্ট্র বা পরিকল্পনাকারীর কল্পনার ফল, নাকি এটি হতে পারে মানুষের নিজেদের অভিজ্ঞতা ও প্রয়োজন থেকে উৎসারিত একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?
চীনা দার্শনিক লাও জুর একটি বিখ্যাত উক্তি আছে ( আধুনিক ভাবষান্তর করে)-
"Go to the people, live with them, learn from them, love them. Start with what they know, build with what they have. But with the best leaders, when the work is done, the people will say-we did it ourselves."
এই দর্শন আমাদের শেখায় যে, উন্নয়ন মানে ক্ষমতা দেওয়া- not doing for people, but doing with people.
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে এখনও উন্নয়ন একটি বাহ্যিক ধারণা হিসেবে দেখা হয়। বিদেশি প্রকল্প, এনজিও কর্মসূচি কিংবা সরকারিভাবে গৃহীত কর্মপরিকল্পনা অনেক সময় জনগণের অংশগ্রহণ ছাড়াই বাস্তবায়ন হয়। এই পরিস্থিতিতে উন্নয়ন স্থানীয় মানুষের কাছে হয়ে দাঁড়ায় একধরনের “উপকার” বা “দান”-যার মধ্যে নেই মালিকানা, নেই আত্মীয়তা।
অথচ একটি সফল ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন মানুষের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় জ্ঞান ও সংস্কৃতির প্রতি সম্মান, এবং সর্বোপরি, মানুষের নিজের মতো করে স্বপ্ন দেখার ও এগিয়ে যাওয়ার অধিকার।
উন্নয়নের চারটি স্তম্ভ: শুনো, শিখো, সহায়তা করো, সরে দাঁড়াও
১. শুনো:
মানুষ কী ভাবছে, কী বলছে, তারা কীভাবে তাদের সমস্যাকে দেখে—এই প্রশ্নগুলোর উত্তর না জেনে উন্নয়নের পথে হাঁটা মানে অন্ধভাবে দৌড়ানো। একটি খরা-প্রবণ অঞ্চলে ধান চাষের জন্য গভীর টিউবওয়েল বসিয়ে দিলে হয়তো পানি ওঠে, কিন্তু কৃষকের চাহিদা যদি শস্য বৈচিত্র্য বা খরাপ্রতিরোধী জাত হয়, তবে সেই টিউবওয়েল সেখানে কোনো পরিবর্তন আনবে না।
২. শিখো:
জনগণের অভিজ্ঞতা থেকে শিখে পরিকল্পনা তৈরি করা মানেই হচ্ছে উন্নয়নকে প্রাসঙ্গিক করা। বারি, বারসিক, ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম এবং অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান যখন স্থানীয় জাত সংরক্ষণ, আদিবাসী কৃষক নারীদের চাষ পদ্ধতি বা পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা থেকে শেখে—তখন একটি সম্মিলিত জ্ঞানভিত্তিক উন্নয়ন প্রক্রিয়া গড়ে ওঠে।
৩. সহায়তা করো:
সহায়তা মানে নেতৃত্ব নয়। সহায়তা মানে সুযোগ তৈরি করা—একজন জেলে যদি নৌকা মেরামতের জন্য ঋণ পায়, সে নিজের পরিশ্রমেই মাছ ধরতে পারবে। একজন নারী উদ্যোক্তা যদি নিজের শর্তে প্রশিক্ষণ নিতে পারে, তবে সে তার নিজের উদ্যোগেই কর্মসংস্থান গড়তে পারে। এখানে বাইরে থেকে ‘উন্নয়ন দেওয়া’ নয়, বরং ‘উন্নয়ন সম্ভব করার’ চিন্তা কাজ করে।
৪.সরে দাঁড়াও:
যখন মানুষ নিজের মতো করে কাজ শুরু করে দেয়, উন্নয়নের “কর্মী” হিসেবে আমাদের উচিত ধীরে ধীরে সরে আসা, আর দেখার সুযোগ দেওয়া যে-মানুষ নিজের জীবন কীভাবে সাজাচ্ছে। যখন তারা বলে-"এই মাঠ আমরা দখলমুক্ত করেছি", "এই বিদ্যালয় আমরা সংস্কার করেছি", "এই বীজ আমাদের নিজস্ব"-তখনই বুঝতে হবে উন্নয়ন সফল হয়েছে।
নেতৃত্ব নয়, সহযাত্রা-এই হোক উন্নয়নের দর্শন
উন্নয়ন কাজ করার বিষয় নয়, কাজ করতে দেওয়ার প্রক্রিয়া। দাতা সংস্থা বা রাষ্ট্র যখন পরিকল্পনা করে, তখন তাদের উচিত মানুষের বাস্তবতা ও কণ্ঠস্বরকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বপ্নগুলোকে উন্নয়ন ছক আঁকার মূল ক্যানভাস হিসেবে বিবেচনা করতে হবে।
এখন সময় এসেছে ক্ষমতাকেন্দ্রিক উন্নয়ন চর্চা থেকে মানুষকেন্দ্রিক উন্নয়ন দর্শনের দিকে যাওয়ার। এটাই আমাদের উন্নয়নের নবজাগরণ। একমাত্র তখনই আমরা বলতে পারব—উন্নয়ন মানুষকে বদলায়, মানুষ উন্নয়নকে নয়।
উন্নয়ন যদি মানুষের মুখে নিজের কাজের গর্ব এনে দিতে পারে, তবে সেটিই প্রকৃত উন্নয়ন।
উন্নয়ন তখনই সফল, যখন মানুষ বলে—"এটা তো আমরাই করেছি।"
Translated:
Development is Truly Successful Only When People Say-“We Did It Ourselves”
For decades, scholars and practitioners have debated the definition and practice of development. Many associate development with infrastructure, poverty alleviation, and the expansion of education and healthcare. But the fundamental question remains—development for whom? Whose needs is it addressing? Whose dreams, ideas, and labor are reflected in it? Is development merely the product of donors, governments, and planners, or can it emerge organically from the experiences, needs, and aspirations of the people themselves?
There is a widely shared quote, often attributed to the Chinese philosopher Lao Tzu:
"Go to the people, live with them, learn from them, love them. Start with what they know, build with what they have. But with the best leaders, when the work is done, the people will say-we did it ourselves."
Whether or not he truly said these exact words, the philosophy they represent remains powerful: development is not about doing things for people, but doing things with people. It is about empowerment, not control.
In Bangladesh, as in much of South Asia, development is still often perceived as something external. Foreign-funded projects, NGO programs, and top-down government schemes are frequently implemented without meaningful participation from the very people they are meant to serve. As a result, development becomes a form of charity—something given to people, not built with them—stripped of ownership, relevance, and dignity.
However, for development to be effective and sustainable, it must be rooted in active participation, respect for local knowledge and culture, and the recognition of people’s right to dream and act on their own terms.
Four Pillars of People-Centered Development: Listen, Learn, Support, Step Back
1. Listen:
Understanding how people perceive their challenges, and what they think and feel, is fundamental. Without listening, any attempt at intervention becomes blind and disconnected. For instance, installing deep tube wells for paddy cultivation in a drought-prone region may seem helpful, but if farmers actually need crop diversification or drought-resistant seeds, then the well serves no real purpose.
2. Learn:
Learning from people’s experiences and indigenous practices makes development relevant and grounded. Institutions like BARI, BARCIK, and the National Agricultural Research System in Bangladesh have shown how learning from local seed preservation techniques, indigenous women farmers, and eco-friendly agricultural practices can foster development that is both innovative and respectful of local realities.
3. Support:
Support does not mean leading or controlling. It means creating opportunities. If a fisherman receives a small loan to repair his boat, he can continue working with dignity. If a woman receives training on her own terms, she can build a livelihood independently. This is not “giving” development—it is enabling it.
4. Step Back:
True development occurs when people take charge of their own change. As facilitators or development workers, we must learn when to gradually step aside and let people shape their futures. When a community says, “We reclaimed this land,” “We rebuilt this school,” or “These seeds are our own,” that is when we know development has succeeded.
Not Leadership, But Partnership—The True Spirit of Development
Development is not about doing things to people, it is about creating the conditions for people to do things themselves. Donors, NGOs, and governments must place people's realities, voices, and dreams at the center of every plan. Especially the voices of women, children, the elderly, persons with disabilities, indigenous peoples, and marginalized communities must shape the canvas of development planning.
It is time we shift from power-centered to people-centered development. This is not merely a policy transition—it is a moral and political awakening. Only then can we truly say that development transforms people, instead of people being forced to adapt to an imposed idea of development.
If development gives people the pride to say, “We did it ourselves,” then that is true development.
Development is truly successful only when people say-“We did it ourselves.”
Author:
Md. Shahidul Islam
Anthropologist
Bangladesh Resource Center for Indigenous Knowledge-BARCIK
Comments
Post a Comment